প্রথম আলো কার্যালয়ে হামলা ও আগুনের ঘটনায় ১৫ আসামি কারাগারে বিকেল চারটার দিকে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
আজ বিকেলে চারটার দিকে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। সেখান থেকে সোয়া পাঁচটার দিকে তাঁদের আদালতে তোলা হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন করেন। অপর দিকে আসামিদের মধ্যে ১২ জনের জামিন চেয়ে তাঁদের আইনজীবীরা আবেদন করেন। তিনজনের কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিন নামঞ্জুরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আরও পড়ুন
প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
আজ বিকেলে চারটার দিকে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। সেখান থেকে সোয়া পাঁচটার দিকে তাঁদের আদালতে তোলা হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন করেন। অপর দিকে আসামিদের মধ্যে ১২ জনের জামিন চেয়ে তাঁদের আইনজীবীরা আবেদন করেন। তিনজনের কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিন নামঞ্জুরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
0 Comments