সাবেক সংসদ সদস্য ফয়জুরকে গ্রেপ্তার দেখানো হলো গণ-অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় আ.লীগের
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর নিউমার্কেট থানায় মো. শামীম নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ফয়জুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জানান, ফয়জুর রহমানকে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
0 Comments