Header Ads Widget

একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী

তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে নানা ধরনের সহিংস ঘটনা পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, কতিপয় রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এক কর্মিসভায় এ কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এ সভা হয়।

আরও পড়ুন 

Post a Comment

0 Comments