Header Ads Widget

ওসমান হাদির কবর জিয়ারত করলেন

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও অন্য নেতা–কর্মীর...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন।

আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীরা ছিলেন। ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা।

আরও পড়ুন 

Post a Comment

0 Comments